✍️ প্রতিবেদক: Super Admin | প্রকাশিত: ২৩ মে ২০২৬ | বিভাগ: জাতীয় | 👁️ ভিউ: ২০
পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে মানিকগঞ্জ সর্ববৃহৎপশুর হাট আরিচা সহ অন্যান্য পশুর হাট ও ঈদ যাত্রা নিবিঘ্ন করতে আরিচা ও পাটুরিয়া ফেরি ও লঞ্চ ঘাটে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে র্যাব-৪ ।
শক্রবার বিকাল ৪ টার দিকে আরিচা ঘাটের পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান র্যাবের -৪ এর মানিকগঞ্জ সিসিসি -৩ এর কম্পানি কমান্ডার মেজর সাদমান হোসেন ।
তিনি বলেন আগামী ২৮-মে মসুলমানদের পবিত্র ধর্মীয় অনুষ্ঠান ঈদ-উল-আযাহা অনুষ্ঠিত হচ্ছে।দায়িত্বপর্ণ এলাকায় সর্বচ্ছো সর্তকতা ও নিরাপত্তার ব্যবস্থা করেছে র্যাব-৪।
আরিচা পশুর হাটে জালটাকা সনাক্তকরণের মেশিন বসানোসহ সব ধরনের ব্যবস্থাপনার কঠোর নজরদারি রয়েছে র্যাব -৪-এর।
এছারা ঢাকা আরিচা মহাসড়ক সহ আরিচা পাটুরিয়া ফেরি ঘাটও গরুর হাটে পোশাকধারী ও সাদা পোশাকে সার্বক্ষণিক র্যাবের টহল ব্যাবস্থা জোরদার করা হয়েছে।
(সুত্র :আজকের সংবাদ মানিকগঞ্জ)