মাদরাসার ছাত্র  এর লাশ উদ্ধার
ছবি: ছবি সংযুক্ত

মাদরাসার ছাত্র এর লাশ উদ্ধার

✍️ প্রতিবেদক: Super Admin | প্রকাশিত: ২১ মে ২০২৬ | বিভাগ: জাতীয় | 👁️ ভিউ: ২৩

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি মাদরাসার বাথরুম থেকে মো: আব্দুল্লাহ ( ১০) নামেরএক শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার ২০ মে তার মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গএ পাঠায় পুলিশ। 

আব্দুল্লার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর গ্রামে।তার বাবার নাম আবুল কালাম আজাদ।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এস আই )মো: সাইফুল ইসলাম বলেন,খবর পেয়ে গত রাতে বনশ্রীর সি ব্লকের তিন নম্বর রোডের আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার তৃতীয়  তলার বাথরুমে গামছা পেছানো অবস্থায় তার ঝুলন্ত মরাদেহ উদ্ধার করা হয়।তার শরীরের কোথাও কোন জখমের চিহ্ন না থাকলেও পায়ুপথে অস্বাভাবিক চিহ্ন দেখা গেছে।প্রাথমিকভাবে এলাকাবাসী ধারনা করছে ,তাকে বলাৎকার করা হয়ে থাকতে পারে এবং এরেপর সে আত্নহত্যা করতে পারে।ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

(সুত্র: বৈশাখী নিউজ ২৪.নেট)

মন্তব্য লিখুন
সংশ্লিষ্ট সংবাদ
মানিকগঞ্জ গরুর হাট

মানিকগঞ্জ গরুর হাট


প্রকাশিতঃ : ১ সপ্তাহ আগে
শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

শীর্ষ মাদক ব্যবসায়ী আটক


প্রকাশিতঃ : ২ সপ্তাহ আগে
শিশুর গলা কাটা লাশ উদ্ধার

শিশুর গলা কাটা লাশ উদ্ধার


প্রকাশিতঃ : ২ সপ্তাহ আগে